ঢাকা, ৮ আগস্ট ২০২৬, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(২ দিন আগে) ৫ আগস্ট ২০২৬, বুধবার, ৭:১১ অপরাহ্ন

banglahour

স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী বীর ছাত্র-জনতার রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানকে জাতীয় স্মৃতিতে সংরক্ষণের লক্ষ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


সংশ্লিষ্টরা জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি সময়ের ইতিহাস নয়; এটি দেড় দশকেরও বেশি সময় ধরে চলা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক চিরন্তন দলিল। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের আত্মত্যাগ, সাহস, বেদনা এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার যে বহিঃপ্রকাশ ঘটেছে, তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হচ্ছে।


‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর মূল লক্ষ্য হলো ইতিহাসকে সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্যভাবে সংরক্ষণ করা। এর মাধ্যমে আগামী প্রজন্ম বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার প্রকৃত ইতিহাস জানতে, বুঝতে এবং তা থেকে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।


বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে এ উদ্যোগের বিষয়ে তথ্য জানানো হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জাদুঘরটি গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে ভবিষ্যতে জাতীয় ইতিহাসের অংশ হয়ে উঠবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯