ময়মনসিংহের গফরগাঁওয়ে লাইনচ্যুত হওয়া ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি উদ্ধার শেষে ঢাকা-ময়মনসিংহ রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ ৬ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে গফরগাঁও স্টেশনে প্রবেশের সময় জামালপুর কমিউটার ট্রেনটির ইঞ্জিনের পেছনের চারটি বগি বিকট শব্দে লাইনচ্যুত হয়। এতে ঢাকা ও ময়মনসিংহের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রায় ছয় ঘণ্টার চেষ্টার পর বিকেল সাড়ে ৩টার দিকে লাইনচ্যুত বগিগুলো রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়।
ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেক যাত্রীকে বিকল্প পথে যাতায়াত করতে হয়। পরিস্থিতি সামাল দিতে হাওর এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন গৌরীপুর-কিশোরগঞ্জ হয়ে ঢাকার পথে চলাচল করে।
ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের পরিচয় শনাক্ত
উদ্ধার কাজ শেষ হওয়ার পর ঢাকা-ময়মনসিংহ রুটে পুনরায় নির্ধারিত সূচি অনুযায়ী ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
