প্রতারক চক্রের গডফাদার ২৭ মামলার আসামী
ঠাকুরগাঁওয়ে গ্রেফতার
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে আন্ত:জেলা সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায় ২৭ মামলার আসামি মোস্তফা আলী আকাশকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার (১০ আগষ্ট) বিকালে ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার মোস্তফা আলী আকাশ (৩৫) জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ পৌরসভার জগথা মহল্লার বাসিন্দা।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশের কাইম শাখার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, গোয়েন্দা পুলিশ (ডিবি)'র অফিসার ইনচার্জ গোলাম রসুলসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ঠাকুরগাঁও পুলিশের কাইম শাখার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান মোস্তা আলী একজন সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে ইতিপূর্বে গাজীপুর জেলায় মাদকের সিন্ডিকেট পরিচালনা করতো। তার বিরুদ্ধে প্রতারনা, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, চুরি, বিস্ফোরক দ্রব্য ও মাদকসহ বাংলাদেশের বিভিন্ন থানায় ২৭টি মামলা রুয়েছে।
তিনি আরও জানান বর্তমানে সে গোপনে ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রাণীশংকৈল উপজেলায় মাদক, প্রতারনণাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সে সাজাপ্রাপ্ত আসামী তার বিরুদ্ধে একটি মামলায় ৩ (তিন) বছরের সশ্রম কারাদÐ ও অর্থদÐের পরোয়ানা রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
