ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সরকারি নির্দেশে হিজলায় বিভিন্ন প্রজাতির গাছ রোপণ কর্মসূচি

সারাদেশ | মো সেলিম রাড়ী। বরিশাল হিজলা প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১০ আগস্ট ২০২৬, সোমবার, ৮:০৪ অপরাহ্ন

banglahour


বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার গাছ রোপণ কর্মসূচি সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের হিজলা উপজেলায় বিভিন্ন প্রজাতির গাছ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। 
উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার নিজ হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সরকারি নির্দেশনা অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে।


তিনি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান রাস্তাঘাট ও সাধারণ মানুষকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান।


কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে সবুজায়ন আরও বৃদ্ধি পাবে এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।


উপজেলার নদী ভাঙ্গন কবলিত বাউশিয়া গ্রামের নতুন রাস্তায় ৩০০ শতাধিক বিভিন্ন প্রজাতির ঔষধি ও ফলাদি গাছ রোপণ করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯