ঢাকা, ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়নুল হকের সম্মানে লন্ডনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রবাস | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৪ ঘন্টা আগে) ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৭:৪৪ অপরাহ্ন

banglahour

 

আব্দুল হামিদ খান সুমেদ:-যুক্তরাজ্য সংক্ষিপ্ত সফররত সিলেট(বিশ্বনাথ ও ওসমানীনগর)-২ আসনের সাংসদ সদস্য,ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনার ব্যক্তিগত সচিব,সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক দফতর সম্পাদক মো: ময়নুল হকের সম্মানে গত ১১ আগস্ট ইস্ট লন্ডনে তাৎক্ষণিক এক সংবর্ধনা ও মতবিনিময় সভা আয়োজন করা হয়।

যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি আখতার আহমদ শাহিনের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ খান সুমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন ও সংবর্ধিত অতিথির বক্তব্যে রাখেন “সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এবং নব নির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার ব্যক্তিগত সচিব ময়নুল হক এবং প্রধান অতিথির বক্তব্যে রাখেন যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা বাবর চৌধুরী।

যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি সানুর মিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের সার্বিক আয়োজনে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি শাহজাহান আলম,নুনু মিয়া,আবু তাহের,আব্দুল ওয়াহিদ আলমগীর,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ লায়েক মোস্তফা,যুগ্ম সাধারণ সম্পাদক সিব্বির আহমদ সুমন,নুরুল আলী রিপন,জাহেদ মানিক চৌধুরী,সহ সাধারণ সম্পাদক আতিক রহমান মিয়া,এমরান আহমদ,সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ,মোহাম্মদ শাহজাহান,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল ইসলাম,মোঃ মাছরুল হোসেন,নুরুল হক,প্রচার সম্পাদক শিপন আহমদ।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন লন্ডন মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি উজ্জল আহমদ,ইমরান আলী সুমন,সাবেক যুগ্ম সম্পাদক আরিফ মইনুল হোসেন,লন্ডন মহানগর যুবদল নেতা আলী হোসাইন,মোঃ কবির খান,আতিকুল আলম,ইস্ট লন্ডন যুবদল নেতা ইশতেখার হোসেন রাসেল,আনোয়ার হোসেন রাজু,এনামুল হক এনাম,মামুনুর রশিদ মামুন,সাইদুর রহমান সিজান,লন্ডন মহানগর যুবদল নেতা সালমান আহমদ প্রমুখ।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম