ঢাকা, ২৯ জুলাই ২০২৬, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিদেশ থেকে সাহায্য আনাতে কিছু এনজিও দেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে: প্রধানমন্ত্রী

জাতীয় | নিউজ ডেস্ক

(৩ বছর আগে) ২৮ এপ্রিল ২০২৩, শুক্রবার, ১১:২৯ পূর্বাহ্ন

banglahour

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিদেশ থেকে সাহায্য আনার জন্য দেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে কিছু এনজিও এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাপানের রাজধানী টোকিওতে প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন যারা চোখে দেখে না তাদের চোখের ডাক্তার দেখানো উচিত।

এসময় তিনি বলেন, বাংলাদেশ কারো কাছে মাথা নত করে থাকবে না।

তার সরকারের সময়ে দেশে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে দাবি করে তিনি বলেন, দারিদ্র্যের হার ৪১ শতাংশ থেকে ১৮ তে নামিয়ে আনা হয়েছে। 

আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে কোন হতদরিদ্র থাকবে না। এসময় জাপানকে উন্নয়নের মডেল হিসেবে নিতে চান বলেও জানান তিনি।

সরকার প্রধান বলেন, চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে ঢাকা টোকিও সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯