ভৈরবে সড়ক নির্মাণে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে । স্থানীয়দের অভিযোগ আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামে বেরিবাধসহ একটি সড়ক নির্মানের জন্য এলাকা বাসিদের দীর্ঘ দিনের দাবী ছিলো।
এলাকাবাসিদের দীর্ঘদিনের দূর্ভোগ লাঘবে কাচা সড়কটি বেরিবাধসহ পাকাকরনে এম আর আইডিপি প্রকল্পের আওতায় ৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামে আরসিসি ব্লক প্রতিরক্ষা মূলক কাজ সহ সড়ক নির্মান কাজ ২০২৫ সালের মে মাসে শুরু হয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারীতে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলে ও বিভিন্ন কারনে ৫ মাস পর আগষ্টে কাজ শেষ হয়। চট্রগ্রামের ইউনুস এন্ড ব্রাদাস ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেলে ও পরবর্তীতে কাজটি সাব কন্টাকটর হিসেবে কাজটি করেন মমিনুল হক এন্টার প্রাইজ।
শুধু তাই নয় সড়ক নির্মাণে রাস্তায় মাটি ভরাটের জন্য (৭২লাখ) টাকা বরাদ্ধ দেয়া হয়। কিন্ত কৃষকদের জমি থেকে সড়ক নির্মানে মাটি ভরাট করা হলে ও কৃষকদের জমি বরাট করে দেয়া কিংবা ক্ষতিপূরণ দেয়া হয়নি বলে ও অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, সড়ক নির্মানে সিডিউল অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করেনি।
নিম্নমানের কাজ হয়েছে । নিম্নমানের কাজ করায় সড়কটি বেশিদিন টেকসই হবেনা। ফলে সড়কটি ভেঙে জনগণের চলাচলে মারাত্মক দূর্ভোগের সৃষ্টি হবে। শুধু তাই নয় কৃষকদের জমি বরাট বা ক্ষতি পূরণ না দেয়ায় কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছে । তাই ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়দের দাবি সড়কটি যেন টেকসই ও উন্নত মানের হয় এবং কৃষকদের জমি মাটি দিয়ে ভরাট করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন। এ বিষয়ে মমিনুল এন্টারপ্রাইজের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও মমিনুল ইসলামের ছোট ভাই মামুন মিয়া জানান, বেরিবাধসহ সড়ক নির্মাণ প্রকল্পের কাজটি তারা করেননি। সাব কন্টাকটর হিসেবে ছাগাইয়া গ্রামের বিএনপি নেতা মতিউর মিয়া করেছেন। তার সাথে কথা বলেন।
এ বিষয়ে জানতে বিএনপি নেতা মতিউর মিয়ার সাথে কথা হলে তিনি জানান,কাজটি মমিনুল ইসলাম ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে আমরা করেছি। তবে কাজের শিডিউল অনুযায়ী বেরিবাধসহ শতভাগ সঠিকভাবে কাজটি সমপূর্ণ করেছি। কোন নিম্নমানের কাজ করা হয়নি। স্থানীয়দের অভিযোগ সঠিক নয় । তাছাড়া আগামী ১ সপ্তাহের মধ্যে কৃষকদের জমি বালি ফেলে ভরাট করা হবে।
এ বিষয়ে ভৈরব উপজেলা প্রকৌশলী ইসতিয়াক আহমেদ জানান,এম আর আইডিপি প্রকল্পের আওতায় ৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামে আরসিসি ব্লক প্রতিরক্ষা মূলক কাজ সহ সড়ক নির্মান কাজ ২০২৫ সালের মে মাসে শুরু হয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারীতে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলে ও বিভিন্ন কারনে ৫ মাস পর আগষ্টে কাজ শেষ হয়। চট্রগ্রামের ইউনুস এন্ড ব্রাদাস ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেলে ও পরবর্তীতে কাজটি সাব কন্টাকটর হিসেবে কাজটি করেন মমিনুল হক এন্টার প্রাইজ। তবে কোন নিম্নমানের কাজ হয়নি। শিডিউল অনুযায়ী কাজ সম্পূর্ণ হয়েছে ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
