ঢাকা, ২৯ জুলাই ২০২৬, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মে দিবস অধিকার আদায়ের আন্দোলনে সাহস যোগায়

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৩০ এপ্রিল ২০২৩, রবিবার, ১২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৩৮ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: মহান মে দিবস উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। মহান মে দিবস উপলক্ষে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বাংলাদেশ সহ সারাবিশ্বের শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা ও ভালবাসা জানান।

মহান মে দিবস উপলক্ষে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, মে দিবস অধিকার আদায়ের আন্দোলনে সাহস যোগায়। দিনটি সত্য ও  ন্যায়ের পথের সংগ্রামের উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে আছে। যারা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে চায়,  তাদের প্রতিরোধে দুরন্ত লড়াইয়ের চেতনা ছড়ায় মহান মে দিবস। এই দিবস শ্রমিক শ্রেণির ওপর নির্যাতন ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বাণীতে আরও বলেন, আমাদের প্রিয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন একটি সুখী-সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়তে কাজ করেছেন। যেখানে মানুষে মানুষে বৈষম্য, বঞ্চনা, নির্যাতন ও নিষ্পেষণ থাকবে না। আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে কাজ করছি।

পল্লীবন্ধুর নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনকে আরও বেগবান করতে দেশের শ্রমিক ও খেটে খাওয়া মানুষসহ সবার প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯