যুক্তরাষ্ট্রে অ্যাটর্নী ফারহান আরিয়ান ল’ অফিসের প্রথম ক্রিমিনাল কেস সফলভাবে সম্পন্ন হয়েছে। মামলাটি পরিচালনা করেছেন অ্যাটর্নী ফারহান আরিয়ান।
কেসটির সফল সমাপ্তি উপলক্ষে ল’ অফিসে আয়োজিত এক অনানুষ্ঠানিক অনুষ্ঠানে কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন সংশ্লিষ্টরা। এ সময় অ্যাটর্নী ফারহান আরিয়ানসহ ল’ অফিসের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
অ্যাটর্নী ফারহান আরিয়ান ল’ অফিসের যাত্রার শুরুতেই একটি ক্রিমিনাল কেস সফলভাবে সম্পন্ন হওয়াকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের জটিল ফৌজদারি আইন ও বিচারব্যবস্থায় দক্ষ আইনি প্রতিনিধিত্বের মাধ্যমে ক্লায়েন্টের স্বার্থ রক্ষায় গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ল’ অফিসের পক্ষ থেকে বলা হয়, ভবিষ্যতেও অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও আইনগত দায়িত্বশীলতার সঙ্গে ক্লায়েন্টদের প্রয়োজনীয় আইনি সেবা প্রদান করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
