ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটি ইয়ুথ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার ও সদস্য শাশ্বত চাকমা রিংকুকে সংবর্ধনা

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ মাস আগে) ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৪:১৫ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটি ইয়ুথ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও পরিষদের সদস্য শাশ্বত চাকমা রিংকুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সামনে এই সংবর্ধনা প্রদান করা হয়।


সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা ফুলেল শুভেচ্ছার ও ক্রেষ্ট দেয়ার মাধ্যমে জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যকে বরণ করা হয়।
ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সভাপতি অচিরাংসু চাকমার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন নুয়েন খীসা, নবগঠিত সদস্য এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সদস্য বিল্টু চাকমা, মহিলা সদস্য চন্দ্রা চাকমা, আনন্দ বিহার পরিচালনা কমিটির সভাপতি সমির কান্তি চাকমা, ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রণেন চাকমা প্রমুখ।

সংবর্ধনা অনুষ্টানে বক্তারা বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি তৈরি হয়। তাই রাঙ্গামাটির ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সংবর্ধনার জবাবে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার স্পোর্টিং ক্লাবের সংগঠকদের এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি রাঙ্গামাটির তরুণদের প্রতিভা বিকাশে ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে রাঙ্গামাটি ইয়ুথ স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ বলেন, ভবিষ্যতেও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।
এ সময় ক্লাবের কর্মকর্তা, সদস্য, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম