ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কৃষকের ভাগ্য নিয়ে বিএনপি-জামাতকে ছিনিমিনি খেলার সুযোগ দেওয়া হবে না

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৩ মে ২০২৩, বুধবার, ১২:৪৩ অপরাহ্ন

banglahour

হবিগঞ্জ: প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র নির্দেশে হবিগঞ্জ জেলা কৃষক লীগের উদ্যোগে বানিয়াচং উপজেলার চাঁনপাড়া হাওরে কৃষক মোঃ জানু মিয়া’র ১ একর জমির পাঁকা বোরো ধান কেটে ঝাড়াই-মাড়াই করে গোলায় তুলে দিয়েছে বাংলাদেশ কৃষক লীগ।

বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা কৃষক লীগের আহ্বায়ক (সম্মেলন প্রস্তুতি কমিটি) হূমায়ুন কবির রেজা’র তত্ত্বাবধানে স্বেচ্ছায় ধান কাটা কর্মসূচি আজ সকাল ১০ টায় মাননীয় পালিত হয়।

কৃষক মোঃ জানু মিয়া’র ১ একর জমির পাঁকা বোরো ধান কাটা কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, কৃষকের ভাগ্য নিয়ে বিএনপি-জামাতকে আর ছিনিমিনি খেলার সুযোগ দেওয়া হবে না।

উক্ত ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জহির উদ্দিন লিমন, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল হক রাসেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু,  হবিগঞ্জ জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আব্দুর রউফ সহ জেলা ও উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম