ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গাছবাড়িতে হাসপাতাল নির্মাণে ২ কোটি ৪০ লাখ টাকা দেওয়ার আশ্বাস

প্রবাস | আবু তাহির। ফ্রান্স।

(২১ ঘন্টা আগে) ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৮:০৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:১০ অপরাহ্ন

banglahour

ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে ওভারভিলিয়ে ফ্রান্সপ্রবাসী কানাইঘাটের গাছবাড়িবাসীদের সংগঠন ‘গাছবাড়ি কমিউনিটি ইন ফ্রান্স’-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার অনুষ্ঠিত এ সভায় ফ্রান্স, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বসবাসরত কানাইঘাট ও গাছবাড়ির প্রবাসীরা অংশ নেন।

মতবিনিময় সভাটি একপর্যায়ে ফ্রান্স ও লন্ডনে বসবাসরত কানাইঘাটবাসীদের মিলনমেলায় পরিণত হয়। সভায় গাছবাড়ির স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগব্যবস্থাসহ এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

গাছবাড়ি কমিউনিটি ইন ফ্রান্সের সভাপতি এখলাসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট এবাদুর রহমান, মহিউদ্দিন সুহেল ও জাহাঙ্গীর জামিল।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাংবাদিক আবু তাহির দুলাল ও গাছবাড়ি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি আবুল ফাতাহ।

সভায় গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন গাছবাড়ি কমিউনিটি ইন ফ্রান্সের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুদু, জয়নুল আবেদিন ও শামসুল ইসলাম।

এ ছাড়া গাছবাড়ির উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও যোগাযোগব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন জুবায়ের আহমেদ জুবেল, জাকারিয়া আহমেদ রেজা, খায়রুল আলম মাজেদ, ফাহাদ রেজা, কামাল মিলন, শরীফ আহমদ, আতিক সামি, সাহেদ আহমদ, ইয়াহিয়া আহমেদ, আওলাদ হুসেইন, মখলিসুর রহমান, বদরুল ইসলাম, বুলবুল আহমেদ, সাংবাদিক দেলোয়ার হোসেন সেলিম, ইলিয়াস চৌধুরী, আবু সায়েদ, হাফিজ মইন, কামরুল ইসলাম, মিফতাহ উদ্দিন, রূহুল আম্বিয়া, শুয়েব আহমদ, মাহবুবুর রহমান, ফয়সাল মাহমুদ ও ফারুক আহমদসহ অনেকে।

লন্ডন থেকে আগত অতিথিদের মধ্যে বক্তব্য দেন মুজিবুর রহমান, শামসুজ্জামান বাহার, খসরুজ্জামান খসরু, মাওলানা দেলোয়ার হোসেন, সালাউদ্দিন খসরু, আবুল মনসুর, মখলিসুর রহমান, আহমেদ ইকবাল চৌধুরী, নোমান আহমেদ, সালিক আহমেদ, ফারুক আহমেদ চৌধুরী, সুলেমান আহমেদ পাটওয়ারী, শামিম আহমদ, কানাইঘাট অ্যাসোসিয়েশন পর্তুগালের সভাপতি কামরুল ইসলাম খালেদ, ইমাদুদ্দিন রানা ও সুলতান আহমেদসহ গাছবাড়ি কমিউনিটির নেতৃবৃন্দ।

হাসপাতাল নির্মাণে প্রবাসীদের বড় উদ্যোগ

সভায় গাছবাড়িতে হাসপাতাল নির্মাণ প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ সময় গাছবাড়ি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুলেমান আহমেদ পাটওয়ারী উপস্থিত সবার সামনে হাসপাতাল নির্মাণ প্রকল্পটি উপস্থাপন করেন। তিনি প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, হাসপাতাল নির্মাণে মোট ১০ কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৩ কোটি টাকা ব্যয়ে প্রথম তলার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

সভায় ফ্রান্সে বসবাসরত গাছবাড়ি ও কানাইঘাটের প্রবাসীরা হাসপাতাল নির্মাণ প্রকল্পে ২ কোটি ৪০ লাখ টাকা প্রদানের আশ্বাস দেন।

বক্তারা বলেন, প্রবাসীদের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে গাছবাড়ির স্বাস্থ্যসেবা, শিক্ষা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ এলাকার সার্বিক অগ্রগতি সম্ভব। হাসপাতাল নির্মাণ প্রকল্প বাস্তবায়নে দেশ-বিদেশে বসবাসরত গাছবাড়িবাসীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

কানাইঘাটবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অনুষ্ঠানের শেষাংশে গাছবাড়ি কমিউনিটি ইন ফ্রান্সের আহ্বায়ক এখলাসুর রহমান বলেন, গাছবাড়ি ও কানাইঘাটের উন্নয়নে ফ্রান্সপ্রবাসীরা সবসময় সচেতনভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কানাইঘাটের উন্নয়নে আমরা কখনোই পিছপা হব না।

তিনি বলেন, গাছবাড়ি ও কানাইঘাটের সার্বিক উন্নয়নে আরও ব্যাপক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। শুধু ফ্রান্স ও লন্ডনে বসবাসরত প্রবাসী নয়, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা কানাইঘাটবাসীকেও ঐক্যবদ্ধ হয়ে নিজ এলাকার উন্নয়নে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, প্রবাসীদের সম্মিলিত উদ্যোগ, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে গাছবাড়িসহ পুরো কানাইঘাটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠানের শুরুতে রাজু আহসানের নেতৃত্বে ফ্রান্সপ্রবাসী কানাইঘাটের শিল্পীদের পরিবেশনায় দেশের গান অনুষ্ঠিত হয়।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম