ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক

জাতীয় | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৩ ঘন্টা আগে) ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯:২১ অপরাহ্ন

banglahour

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফর করবেন। সফরকালে সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রাঙ্গণে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার সার্বিক প্রস্তুতি সম্পর্কে তাঁকে অবহিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সকালে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সিসিক প্রশাসক। এ সময় তিনি রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে আব্দুল কাইয়ুম চৌধুরী রাষ্ট্রপতির আগামী ১৫ সেপ্টেম্বরের সিলেট সফরের কর্মসূচি সম্পর্কে তাঁকে বিস্তারিত অবহিত করেন। পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি ও সার্বিক আয়োজন নিয়েও আলোচনা করেন।

সিসিক প্রশাসক জানান, রাষ্ট্রপতিকে বরণ করে নিতে সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাঁর সফরকে কেন্দ্র করে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতিও প্রায় সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষে আগামী ১৫ সেপ্টেম্বর বিকেলে সিলেট সিটি করপোরেশনের নগরভবন প্রাঙ্গণে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম