ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

১ কোটি ২৬ লাখ টাকার ফুল ফ্রি স্কলারশিপ পেলেন সিলেটের তাজরিয়ান

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৩ ঘন্টা আগে) ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫৬ অপরাহ্ন

banglahour

বাংলা মাধ্যম থেকে ব্রিটিশ কারিকুলামে—তারপর যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে একের পর এক মর্যাদাপূর্ণ স্কলারশিপ। সিলেটের তরুণ শিক্ষার্থী মোঃ তাজরিয়ান রশিদ এবার পেয়েছেন ইউনিভার্সিটি অব লেস্টারের প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা মূল্যের ফুল ফ্রি স্কলারশিপ।


২০২৬ সালে যুক্তরাজ্যের University of Leicester-এ BEng Electrical & Electronic Engineering বিষয়ে তিন বছরের স্নাতক ডিগ্রির জন্য এই মেরিট-ভিত্তিক টিউশন ফি ওয়েভার পেয়েছেন তাজরিয়ান। এর আওতায় তাঁর তিন বছরের সম্পূর্ণ টিউশন ফি কভার হবে। স্কলারশিপটির মূল্য ৭৫ হাজার ৩০০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ কোটি ২৬ লাখ টাকা।
বিশ্বের নির্বাচিত মাত্র ৩০ জন শিক্ষার্থীর মধ্যে জায়গা করে নিয়ে এই সম্মানজনক স্কলারশিপ অর্জন করেছেন তিনি। সিলেট তথা বাংলাদেশের জন্যও এটি একটি গর্বের অর্জন।


তবে এটিই তাজরিয়ানের প্রথম আন্তর্জাতিক সাফল্য নয়। এর আগে ২০২৫ সালে যুক্তরাজ্যের University of Plymouth-এ BEng Robotics Engineering পড়ার জন্য তিনি পেয়েছিলেন ৫০ শতাংশ Merit-Based Scholarship। তিন বছরে যার মূল্য ছিল ২৮ হাজার ৮০০ পাউন্ড।
তাজরিয়ানের একাডেমিক পথচলাও ছিল কৃতিত্বে ভরা। ২০২২ সালের SSC পরীক্ষায় তিনি GPA ৪ দশমিক ৬১ অর্জন করেন। এরপর বাংলা মাধ্যম থেকে ব্রিটিশ কারিকুলামে রূপান্তর হয়ে Sylhet International School & College-এ IAL পড়াশোনা শুরু করেন। Mathematics, Physics ও Further Mathematics-এ তাঁর ফলাফল A*, A, A। অসাধারণ ফলাফলের স্বীকৃতি হিসেবে তিনি অর্জন করেন Pearson Edexcel High Achiever Award।


পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের পড়ানো ও মেন্টরিংয়ের সঙ্গেও যুক্ত হন তাজরিয়ান। তাঁর সেই অভিজ্ঞতা থেকেই গড়ে ওঠে A-Level Crash Courses—ALCC। অনলাইন এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন দেশের IGCSE ও A-Level শিক্ষার্থীদের গণিত, পদার্থবিজ্ঞান ও Further Mathematics বিষয়ে শিক্ষা ও একাডেমিক দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।


বাংলা মাধ্যম থেকে ব্রিটিশ কারিকুলামে সফল রূপান্তর, অসাধারণ ফলাফল এবং পরপর দুটি যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ—তাজরিয়ান রশিদের এই পথচলা এখন সিলেটের তরুণ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।


তাজরিয়ান রশিদের বাবা ইঞ্জিনিয়ার মোঃ হাসানুর রশীদ এবং মা রওশন রশীদ। পরিবারের তৃতীয় পুত্র তাজরিয়ানের এই অর্জনে আনন্দিত ও গর্বিত তাঁর পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা।
মেধা, অধ্যবসায় আর সঠিক লক্ষ্যে এগিয়ে গেলে আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য অর্জন সম্ভব—তাজরিয়ান রশিদের অর্জন যেন তারই বাস্তব প্রমাণ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম