ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা, রাশিয়া যাচ্ছেন এভারেস্টজয়ী ইকরামুল হাসান শাকিল

জাতীয় | প্রেস বিজ্ঞপ্তি।

(১৪ ঘন্টা আগে) ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৮:০৫ অপরাহ্ন

banglahour

রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস জয় করতে আগামী সেপ্টেম্বর মাসে রাশিয়া যাচ্ছেন বাংলাদেশের খ্যাতিমান পর্বতারোহী ও এভারেস্টজয়ী ইকরামুল হাসান শাকিল।
ককেশাস পর্বতমালায় অবস্থিত মাউন্ট এলব্রুস সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৬৪২ মিটার উচ্চতায় অবস্থিত। এ অভিযানের অংশ হিসেবে তিনি বাংলাদেশের জাতীয় পতাকা সঙ্গে নিয়ে যাবেন এবং শৃঙ্গের চূড়ায় তা উত্তোলন করবেন।


এ উপলক্ষে ঢাকার রাশিয়ান হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠানে ইকরামুল হাসান শাকিলের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।


আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা থেকে শুরু হওয়া প্রায় ১৫ দিনের এই অভিযান শুধু একটি পর্বতারোহণ চ্যালেঞ্জ নয়; এটি সাহস, দুঃসাহসিক অভিযান, অনুসন্ধান ও আবিষ্কারের চেতনার মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরও প্রতীক হয়ে উঠবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।


আয়োজকদের মতে, মাউন্ট এলব্রুসের চূড়ায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের এই উদ্যোগ দুই দেশের পারস্পরিক বন্ধুত্ব ও শ্রদ্ধার সম্পর্ককে আরও দৃশ্যমান করবে। পাশাপাশি এটি বাংলাদেশের পর্বতারোহণ সক্ষমতা তুলে ধরবে এবং তরুণ প্রজন্মের মধ্যে অ্যাডভেঞ্চার ও অনুসন্ধানের চেতনাকে উৎসাহিত করবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম