ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রধানমন্ত্রীর হাতে ‘গণতান্ত্রিক সংগ্রামে আপসহীন দেশনেত্রী’ বই হস্তান্তর

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৮:৫৮ অপরাহ্ন

banglahour

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতে ‘গণতান্ত্রিক সংগ্রামে আপসহীন দেশনেত্রী (সংবাদ পর্যালোচনায় স্বৈরাচারবিরোধী আন্দোলন)’ শীর্ষক বইটি তুলে দেওয়া হয়েছে।


শুক্রবার প্রধানমন্ত্রীর কাছে বইটি হস্তান্তর করেন এর সম্পাদক অধ্যাপক ড. মোঃ মোর্শেদ হাসান খান। বইটির লেখক অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।


বইটিতে দেশনেত্রীর আপসহীন রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন এবং স্বৈরাচারবিরোধী লড়াইয়ে তাঁর সাহসী ও দৃঢ় নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। সংবাদ পর্যালোচনার আলোকে রচিত এ গ্রন্থে আন্দোলন-সংগ্রামের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ ও ঐতিহাসিক প্রেক্ষাপট সন্নিবেশিত হয়েছে।
প্রকাশনা-সংশ্লিষ্টরা জানান, এটি শুধু একটি বই নয়; বরং গণতন্ত্রের জন্য দেশনেত্রীর দীর্ঘ সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। বইটি পাঠকদের দেশনেত্রীর রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস সম্পর্কে আরও গভীর ধারণা দেবে বলে তারা আশা প্রকাশ করেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম