ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

টকশোতে অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৮:৫৯ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে টকশোতে অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।


সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। টেলিভিশন টকশোতে অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিরা তাঁদের মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণকারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।


বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে গঠনমূলক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে জনমুখী নীতি প্রণয়নে সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যেই এ ধরনের সভার আয়োজন করা হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম