ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী জাতীয় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৯:০০ অপরাহ্ন

banglahour

দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির আশঙ্কার মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সচেতনতা জোরদারে তিন মাসব্যাপী দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


শনিবার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


দেশজুড়ে ডেঙ্গুর মৌসুমের চূড়ান্ত সময়ে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার লক্ষ্যে এ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক প্রচারণা এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত কার্যক্রম পরিচালিত হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম