ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয়ে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক (ভারপ্রাপ্ত) ক্যারল ফ্লোরে-স্মেরেচনিয়াক।
বৈঠকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং দুর্যোগ মোকাবিলায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ‘আর্লি ওয়ার্নিংস ফর অল’ কর্মসূচির আওতায় আইটিইউ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সঙ্গে যৌথভাবে কাজ করছে, যাতে বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে দ্রুত জরুরি সতর্কবার্তা পৌঁছে দেওয়া যায়।
ক্যারল ফ্লোরে-স্মেরেচনিয়াক বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধিতে জাতিসংঘ ব্যবস্থা সমন্বিতভাবে সহযোগিতা করতে প্রস্তুত। তিনি দেশের টেলিযোগাযোগ ও ডিজিটাল উন্নয়ন খাতে অংশীদারিত্ব আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
জাতিসংঘ জানিয়েছে, উন্নত সংযোগ ব্যবস্থা, তথ্যপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি এবং দুর্যোগ-সহনশীল সম্প্রদায় গড়ে তুলতে তারা বাংলাদেশের পাশে রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
