ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শনিবার মুকুট পরবেন বৃটেনের রাজা, অনুষ্ঠানে যোগ দিচ্ছেন শেখ হাসিনা

জাতীয় | ডেস্ক রিপোর্ট

(৩ বছর আগে) ৫ মে ২০২৩, শুক্রবার, ৯:৩০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:১৭ পূর্বাহ্ন

banglahour

ফাইল ফটো।

লন্ডন (যুক্তরাজ্য) : বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানগণের সঙ্গে বৃটেনের নতুন রাজা তৃতীয় চার্লস এবং রাণী ক্যামিলার রাজ্যভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল শনিবার (০৬ মে) লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবে-তে  রাজ্যভিষেক অনুষ্ঠানে মুকুট পরবেন বৃটেনের নতুন রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা।

ওয়াশিংটন সফর শেষে বৃটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে তার সিংহাসন আরোহন অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার (০৪ মে) রাতে লন্ডন আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের দ্বিতীয় শুক্রবার (০৫ মে) স্থানীয় সময় বিকেলে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং রাষ্ট্রীয় প্রতিনিধিদের সম্মানে বৃটেনের নতুন রাজা ও রাণীর সিংহাসন আরোহণ পূর্ব সংবর্ধণায় যোগ দেবেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাকিংহাম প্যালেসে সিংহাসন আরোহনপূর্ব এ সংবর্ধণার আয়োজন করেন তৃতীয় চার্লস। এর আগে শুক্রবার বিকেলে স্থানীয় সময় বেলা ২টার দিকে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউজে কমনওয়েলথ নেতাদের একটি ইভেন্টে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মার্লবোরো হাউজের ডেলিগেটস লাউঞ্জে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও  কমনওয়েলথ প্রধান বৃটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মতবিনিময় করবেন। পরে মার্লবোরো হাউজের বাগানে ফ্যামিলি ফটোসেশনে যোগ দেন প্রধানমন্ত্রী।

লন্ডন সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি ও যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে মঙ্গলবার (২৫ এপ্রিল) দ্বিপক্ষীয় সফরে টোকিও যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাপানে চারদিনের দ্বিপাক্ষিক সফর শেষে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের আমন্ত্রণে বিশ্ব ব্যাংক ও বাংলাদেশের মধ্যেকার সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গত শুক্রবার (২৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যান প্রধানমন্ত্রী। পরে ওয়াশিংটন সফর শেষে লন্ডন আসেন শেখ হাসিনা।

পরপর তিন দেশ সফর শেষে লন্ডন থেকে রওনা হয়ে মঙ্গলবার (৯ মে) সকালে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯