ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে নৌবাহিনী প্রধানের সঙ্গে ক্রিস্টেনসেনের বৈঠক

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৫:১২ অপরাহ্ন

banglahour

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উভয় পক্ষ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রতিরক্ষা অংশীদারিত্বের দৃঢ় ও দীর্ঘস্থায়ী সম্পর্ক পুনর্ব্যক্ত করেন।


বৈঠকে বাংলাদেশের বন্দর ও নৌপথ আধুনিকায়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন পরীক্ষিত প্রযুক্তি ও দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, আধুনিক অবকাঠামো উন্নয়ন ও সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বিশ্বস্ত অংশীদারদের সঙ্গে কাজ করা বাংলাদেশের জন্য টেকসই মূল্য ও কার্যকর প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করতে সহায়ক হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম