ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আঞ্চলিক স্কাউটসের উদ্যোগে ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(২ ঘন্টা আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৭:১৮ অপরাহ্ন

banglahour

 

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ও বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চল।

দুপুরে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, গোলাপগঞ্জে এ কর্মসূচির সূচনা হয়।

কর্মসূচির অংশ হিসেবে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদ এবং ২ নং চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশেপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং এডিস মশার বংশবিস্তার রোধে সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কার করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ইউনিটের স্কাউট, গার্ল ইন-স্কাউট সদস্য সহ ইউনিট লিডার এবং উপজেলা-জেলা-অঞ্চল পর্যায়ের স্কাউটার ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

এ-সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের কমিশনার মোহাম্মদ আব্দুল আজিজ এলটি,  কোষাধ্যক্ষ মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, সম্পাদক সৈয়দ মুমিন আহমেদ রিমন, আঞ্চলিক পরিচালক তাপস কান্তি গুলদার ও সহকারী পরিচালক মো. শরীফ হোসেন, বাংলাদেশ স্কাউটস সিলেট জেলার সম্পাদক মো. মাহফুজ আহমদ চৌধুরী, বাংলাদেশ স্কাউটস গোলাপগঞ্জ উপজেলার সম্পাদক মো. ছলমান আহমেদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা স্কাউট লিডার মকসুদুর রহমান, এডভোকেট ইকবাল মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার রাজু আহমদ, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ইউনিট লিডার শিব্বির আহমদ এবং অগ্রদূত মুক্ত স্কাউট দলের ইউনিট লিডার আশরাফুল হক প্রমুখ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম