ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে এমপি তাহসিনা রুশদীর লুনা

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ ঘন্টা আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৭:২১ অপরাহ্ন

banglahour

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বিজ্ঞানভিত্তিক আধুনিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে হবে। বর্তমান বিশ্বে শুধু প্রচলিত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। বিজ্ঞান, প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। শিক্ষার পরিবেশ উন্নত হলে একটি এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হয়।
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের আলহাজ্ব লজ্জতুন নেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখা উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাহসিনা রুশদীর লুনা বলেন, একটি দেশের উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। শিক্ষার আলো যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, সমাজ তত বেশি এগিয়ে যাবে। বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যাতে নিজ এলাকায় থেকে উচ্চশিক্ষার সুযোগ পায়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, মানসম্মত শিক্ষা এবং আধুনিক শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। 
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোলষি কুমার সাহার সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহেদ বিন কাশেম, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া,জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, জননেতা ইলিয়াস আলী সাহেবের একান্ত সহকারী মো.ময়নুল হক, প্রভাষক মোনায়েম খান, অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বিএনপি নেতা সাজ্জাদুর রহমান, শিক্ষানুরাগী মাওলানা আব্দুর রউফ, মুক্তাদীর , কয়েছ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডা. মোস্তাক আহমদ রুহেল। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী তারেক আহমদ। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী মুক্তারা জান্নাত ফাহমিদা। নাতে রাসুল পরিবেশন করেন শিক্ষার্থী মারুফা বেগম।

কলেজ শাখা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম