ইহুদিবিদ্বেষ পর্যবেক্ষণ ও প্রতিরোধবিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিশেষ দূত অ্যাম্বাসাডর ক্যাপলুনের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছে এফবিআই নিউইয়র্ক। বৈঠকে জনসাধারণের আস্থা পুনর্গঠন, সম্ভাব্য হুমকি মোকাবিলা এবং বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।
এফবিআই জানায়, জনআস্থা বৃদ্ধি তাদের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে সংস্থাটি ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় অংশীদারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম ও তথ্য আদান-প্রদান করে থাকে।
সংস্থাটি আরও জানায়, ইহুদি সম্প্রদায়সহ বিভিন্ন ধর্মভিত্তিক সম্প্রদায়ের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রক্ষা করে, যাতে এসব সম্প্রদায় সম্ভাব্য হুমকি সম্পর্কে অবগত থাকে এবং কোনো উদ্বেগ দেখা দিলে দ্রুত এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারে।
এফবিআইয়ের মতে, তাদের এই যোগাযোগ কার্যক্রম সংকট দেখা দেওয়ার পর নয়, বরং আগেই সম্পর্ক ও আস্থা গড়ে তোলার উদ্দেশ্যে পরিচালিত হয়। সংস্থাটি চায় প্রতিটি সম্প্রদায় জানুক যে, কোনো উদ্বেগ বা ঝুঁকি হুমকিতে রূপ নেওয়ার আগেই এফবিআই তাদের পাশে থাকা একটি সহযোগী প্রতিষ্ঠান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
