প্রধানমন্ত্রীর সফরকালে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি বিশ্ব নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার সম্ভাবনা রয়েছে।
সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান তুলে ধরবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রধানমন্ত্রীর এ সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
