ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

লন্ডনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, যুক্তরাজ্য শাখার উদ্যোগে সংগঠনটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(১ দিন আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৯:৩১ অপরাহ্ন

banglahour

গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট টি.এম. জানে আলম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. ইমাম হোসেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র এবং বাংলাদেশের উন্নয়নে আওয়ামী লীগের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।


বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাজ্য আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফসার খান সাদেক, বাংলাদেশ আওয়ামী লীগ নেতা ওবায়দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, যুক্তরাজ্য আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ও সিরাজুল ইসলাম, সংগঠনের যুগ্ম সদস্য সচিব মাসুম আহমেদ ও মাহাবুব আলম, বাংলাদেশ আওয়ামী মহিলা নেত্রী পারভীন আক্তার, সবিতা রানী বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এছাড়া অনুষ্ঠানে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. মো. জয়নুল আবেদীন রোজ বক্তব্য দেন।


অনুষ্ঠানের শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম