ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজেশের সুরে আবারও আসিফ

বিনোদন | জিয়াউল হক শোভন। অনলাইন ডেস্ক।

(১৪ ঘন্টা আগে) ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৫:২৫ অপরাহ্ন

banglahour

বাংলা গানের অন্যতম সফল জুটি রাজেশ ঘোষ ও আসিফ আকবর। একটা সময় দেশের মিউজিক ইন্ডাস্ট্রি মাতিয়ে রেখেছিলেন তারা। কণ্ঠশিল্পী আসিফ আকবর ও সুরকার রাজেশ ঘোষ জুটি বাংলা অডিও ইন্ডাস্ট্রিতে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। ২০০০ সালের দিকে আসিফের সঙ্গে রাজেশের পরিচয় হয় এবং তার ঠিক এক বছর পর অর্থাৎ ২০০১ সাল থেকেই তাদের একত্রে গান প্রকাশ শুরু হয়।

দীর্ঘ আট বছর পর রাজেশের সুরে আবারও গাইলেন আসিফ। শনিবার (১৯ সেপ্টেম্বর) নতুন এই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। রাজেশ খবরটি নিশ্চিত করেছেন।

রাজেশ বলেন, ‘দীর্ঘ আট বছর বিরতির পর আমরা একসঙ্গে গান করলাম। এটা আসলে একটা বিশেষ প্রজেক্টের গান। পুরো প্রজেক্টের কাজ শেষ হলেই বিস্তারিত জানানো হবে। তবে এটুকু বলতে পারি, আসিফ ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তিনিও আমাকে সম্মান করেন, ভালোবাসেন। তার সঙ্গে গান করার অভিজ্ঞতা আমার বরাবরই দারুণ।’

রাজেশ আরও জানান, নতুন গানটির কথা ও সুর তারই। সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। গানটি আসবে ধ্রুব মিউজিক স্টেশন এর ব্যানারে।

উল্লেখ্য, প্রদীপ সাহার কথায় আর রাজেশের সুরে একটা সময় আসিফ গাইতে থাকেন একের পর এক শ্রোতাপ্রিয় গান। রাজেশের সুরে আসিফের জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—‘একাকী গভীর রাতে', 'ও পাষাণী', 'বিদায় বন্ধু', 'বাঁচব না', 'কখনো কখনো ইচ্ছের বাইরেও', 'ডানা ভাঙা পাখির মতো', 'মেঘে মেঘে ঝড় উঠেছে', 'কতটা দুঃখ দেবে', 'কাল সারা রাত' ইত্যাদি।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম