ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ৬০ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পেঁয়াজ ও মাদকসহ অন্যান্য মালামাল জব্দ করা প্রসংগে

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ মাস আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৬:৪৩ অপরাহ্ন

banglahour

১। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি বিশেষ অপারেশন দল কর্তৃক সিলেট গোয়াইনঘাট উপজেলাধীন প্রতাপপুর বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অপারেশন দল সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে *প্রায় ৩৫০০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ ও ১২০ বোতল মদসহ* ভারতীয় অন্যান্য মালামাল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার *মূল্য ৬০,৬৩,৩৩০ টাকা।*

২। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক, বিজিওএম জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে বাংলাদেশে বিপুল পরিমাণ দেশীয় পেঁয়াজ উৎপাদন হয়েছে, যা কৃষকদের জন্য খুশির সংবাদ। কিন্তু সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ এই ভারতীয় পেঁয়াজ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে বাংলাদেশের কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।* দেশের প্রান্তিক কৃষকদের কথা চিন্তা করে পাশ্ববর্তী দেশ ভারত থেকে ভারতীয় পেঁয়াজ যাতে অবৈভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে বিজিবি সীমান্তে তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও বিজিবি’র এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বোতভাবে অব্যাহত থাকবে। আটককৃত চোরাচালানী মালামালসমূহ সরকারী বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম