অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় থাকেন অভিনেত্রী তানজিন তিশা। এবার নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছোট পর্দার এই অভিনেত্রী।
সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের নিরাপত্তার কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। নিজ দেশে দামী গহনা পরে চলাফেরা করতেও নিরাপদ মনে করেন না তিনি।
তানজিন তিশার মতে, দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। নানা পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা এমন সমস্যার মুখোমুখি হন বেশি, যা তাদের প্রাপ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
তিশা বলেন, ‘সত্যি বলতে বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’
নারীদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরো গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরো বাড়ানো দরকার।’

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
