ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নওগাঁয় বাস ধর্মঘটে অচল যোগাযোগ, জনদূর্ভোগে সাধারণ মানুষ

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(১ মাস আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬:৩৩ অপরাহ্ন

banglahour


বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে নওগাঁয় অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চলছে। এতে জেলার সড়ক যোগাযোগ ব্যাহত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।


রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরিবহন শ্রমিকরা এ ধর্মঘট শুরু করেন। তাদের দাবি, বাসচালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনায় জড়িতদের বিচার এবং মহাসড়কে অবৈধ অটোরিকশা ও সিএনজি চলাচল বন্ধ করতে হবে।


জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজি চালক ও বাস শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে সিএনজি চালকরা মারধর করেন বলে অভিযোগ ওঠে।
আহত রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।


ধর্মঘটের কারণে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড ও বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রীরা বিপাকে পড়েছেন। বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে গিয়ে অনেককে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। অনেকে সময়মতো কর্মস্থল, আদালত ও জরুরি গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
এদিকে রোববার দুপুরে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে ক্ষুব্ধ বাস শ্রমিকরা কয়েকটি সিএনজি ভাঙচুর করেন বলে জানা গেছে।


নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, সিএনজি মালিকদের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও এখনো সমাধান হয়নি। ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। দোষীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।


নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ ব্যানার্জী বলেন, বাস চলাচল স্বাভাবিক করতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ধর্মঘটের কারণে দীর্ঘ সময় ধরে বাস চলাচল বন্ধ থাকায় দ্রুত আলোচনার মাধ্যমে সংকটের সমাধান চান সাধারণ যাত্রীরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম