ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

স্মরণসভায় সিসিক প্রশাসক: প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ মাস আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৮:৪৬ অপরাহ্ন

banglahour

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশ গঠনে শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা প্রসারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের ভিত্তি ও শিকড়। এ কারণে প্রাথমিক শিক্ষার প্রসার ও মানোন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

সন্ধ্যায় সিলেট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, পরিবারের পর আমাদের সন্তানরা সবচেয়ে বেশি সময় কাটায় বিদ্যালয়ে। বিদ্যালয়ে তারা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই অর্জন করে না, নৈতিকতা, শৃঙ্খলা ও মূল্যবোধের শিক্ষাও পায়। তাই একটি শিশুর ভবিষ্যৎ গঠনে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম।

তিনি বলেন, একটি শিক্ষিত ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে হলে প্রাথমিক শিক্ষার ভিত শক্ত করতে হবে। শিক্ষকরা এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন ভালো শিক্ষক শুধু শিক্ষার্থীদের পাঠদান করেন না, তিনি তাদের ভবিষ্যৎ জীবন ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছিলেন। তাঁর সরকারের সময়ে মেয়েদের শিক্ষায় উপবৃত্তি, বিনামূল্যে শিক্ষা এবং ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা’ কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্ব দেওয়া হয়েছিল।

প্রয়াত শিক্ষক নেতা মো. শামসুল আলমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিসিক প্রশাসক বলেন, শিক্ষকদের অধিকার ও প্রাথমিক শিক্ষার উন্নয়নে যারা কাজ করেছেন, তাদের অবদান সমাজে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের উপপরিচালক এ কে এম সাইফুল হাসান, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ, সিলেট পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মো. আবুল কাশেম, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী ও সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল।

সিলেট জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আহমদুল কিবরিয়া বকুলের সভাপতিত্বে সভায় প্রয়াত শিক্ষক নেতা মো. শামসুল আলমের ছেলে নাজমুস সাকিব স্মৃতিচারণ করেন। শিক্ষক নেতৃবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম