ময়মনসিংহের ভালুকার খারুয়ালী গ্রামে কৃষি জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলো খারুয়ালী গ্রামের আজিদ আকন্দের ছেলে মো. সাহাবউদ্দিন আকন্দ (৬৫) ও মজিদ আকন্দের ছেলে মো. ধনু আকন্দ (৬০)। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, আজ (বুধবার) সকালে ধনু আকন্দ কৃষি জমিতে কাজ করতে যান। এ সময় মাটিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের একটি ছেঁড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধারের জন্য চাচাতো ভাই সাহাবউদ্দিন আকন্দ এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২ এর জিএম এস.এম. নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করেন জানান, বিষয়টি তদন্তে ডিজিএম ওয়ালিউর রহমানের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
