ঢাকা, ৫ অক্টোবর ২০২৬, সোমবার, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

‘কজরা রে ২.০’ গানের প্রস্তাবে রাজি অভিষেক, বাবা ও স্ত্রীর নাম করে দিলেন বিশেষ শর্ত

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১ দিন আগে) ৩ অক্টোবর ২০২৬, শনিবার, ২:৪৯ অপরাহ্ন

banglahour

বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের ক্যারিয়ারের সবচেয়ে আনন্দের শুটিংয়ের অভিজ্ঞতাগুলির মধ্যে এখনও রয়েছে ‘কজরা রে’। জনপ্রিয় এই গানের শুটিংয়ের স্মৃতি মনে করে অভিনেতা জানান, সেখানে নিখুঁত কোরিয়োগ্রাফ করা কোনও দৃশ্য ছিল না। বরং ঐশ্বরিয়া রায় বচ্চন এবং অমিতাভ বচ্চনের সঙ্গে প্রায় চার ঘণ্টা ধরে চলেছিল এক বিশাল ‘ডান্স পার্টি’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘কজরা রে’-র শুটিংয়ের কথা বলতে গিয়ে অভিষেক বলেন, “‘কজরা রে’র মতো অন্য কোনও গানের শুটিং করে এতটা মজা পেয়েছি কি না আমি জানি না। বিশাল একটা পার্টি চলেছিল। আমরা ভীষণ উপভোগ করেছিলাম। এখনও মনে আছে, আমরা শুটিং করছিলাম আর সে দিন আমার জন্মদিন ছিল। একইসঙ্গে সব উদ্‌যাপন করা হয়েছিল।”

অভিষেক আরও জানান, পরিচালক শাদ অলী গানের শুটিংয়ের সময় একেবারে অন্যরকম পদ্ধতি করেছিলেন। তাঁর কথায়, “শাদ গানটা চালিয়ে দিয়েছিল। আর প্রায় চার ঘণ্টা ধরে আমরা শুধু ‘ডান্স পার্টি’ করেছি। সেই সময়ে আমাদের মজা করা, সেটে একেবারে পাগলামি করা, এর অনেকটাই শাদ শুট করেছিল এবং পরে সেই দৃশ্যগুলিই গানের মধ্যে ব্যবহার করেছিল।” অভিনেতার কথায়, গানটির সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক সুন্দর স্মৃতি।

সাক্ষাৎকারে অভিষেককে প্রশ্ন করা হয়, যদি ‘কজরা রে ২.০’ তৈরি হয়, তাতে তিনি অভিনয় করতে আগ্রহী কি না। অভিষেক বলেন, “আমি সানন্দে এই প্রস্তাব গ্রহণ করব। আমি এককথায় রাজি। তবে তার জন্য ঐশ্বর্য আর আমার বাবাকে রাজি করাতে হবে।”

২০০৫ সালের ‘বন্টী অউর ববলী’র সিনেমায়  এই গানটিতে একসঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ, অভিষেক এবং ঐশ্বরিয়াকে। শঙ্কর-এহসান-লয়ের সুরে, গুলজ়ারের কথায় এবং অলীশা চিনায়, শঙ্কর মহাদেবন ও জাভেদ অলীর কণ্ঠে তৈরি গানটি দ্রুতই মানুষের খুব পছন্দের হয়ে ওঠে। মুক্তির কয়েক দশক পরেও বিয়ে বাড়ি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে গানটি এখনও সমান জনপ্রিয়।
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা অবলম্বনে।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম