ঢাকা, ৫ অক্টোবর ২০২৬, সোমবার, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর প্রথম লাইভে আসলেন তানিয়া বৃষ্টি

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১২ ঘন্টা আগে) ৪ অক্টোবর ২০২৬, রবিবার, ৪:২০ অপরাহ্ন

banglahour

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এ বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা হয়। তার পর থেকে বাসাতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর গত ৯ মার্চ চিকিৎসার জন্য চেন্নাইয়ে যান তানিয়া। সেখানেও দুটি সার্জারি করানো হয় তাকে। শারীরিক অসুস্থতায় তখন তিনি কথা বলতেন না। এতোদিন পরে গতকাল শনিবার ফেসবুক লাইভে এলেন তিনি।

দীর্ঘ ৯ মাস পর লাইভে এসে নিজের শারীরিক অবস্থা এবং ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন এই অভিনেত্রী।

তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি ভালো আছি। বলেন, আপনারা কেমন আছেন? ‘আমি অসুস্থ ছিলাম। এখনো আছি। তবে আগের চেয়ে অনেকটা ভালো। আপনারা সব সময় আমার জন্য দোয়া করবেন। অনেকেই বলছেন, আগের চেয়ে আমার ওজন বেড়েছে। এটা মূলত দুইটা সার্জারির কারণে। এটা খুবই স্বাভাবিক।’

ভক্তদের সঙ্গে এ সময় আড্ডায় মেতে ওঠেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। কেউ তাঁর শারীরিক অবস্থা, কেউ তিনি বিয়ে করছেন কবে, কেউ তাঁর অভিনয়ে ফেরা না–ফেরাসহ নানা প্রশ্ন করেন।

ভক্তদের একটি প্রশ্নে তানিয়া বলেন, ‘এখনো আমার কেমোথেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হলো। অনেকেই জানতে চাইছেন আবার নাটকে কবে দেখা যাবে। আমি তো অবশ্যই অভিনয়ে ফিরতে চাই। আপনারাই বলেন ফেরা উচিত হবে কি না। আমার ইচ্ছা আছে এই মাস থেকেই শুরু করতে চাই। সেভাবেই কথাবার্তা চলছে।’

বর্তমানে তানিয়া চিকিৎসকের পরামর্শে রয়েছেন। তিনি বলেন, ‘টানা ৯ মাস মানুষ আমার সুস্থতার জন্য দোয়া করেছেন। আমার ফেরার অপেক্ষায় রয়েছেন। তাঁরা আমার শুভাকাঙ্ক্ষী। যাঁরা আমার সঙ্গে কথা বলেন, আমি তাঁদের সঙ্গে কথা বলি। তাঁরা আমাকে সম্মান করেন, পাশে থাকেন, আমার কাজগুলো দেখেন। তাঁরা চান আমি কাজে ফিরি। তাঁরা আমাকে বাজে ইঙ্গিত ও বাজে কথা বলেন না।’

ভক্তদের কাছে দোয়া চেয়ে তানিয়া বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। অনেকেই জানতে চাইতেন, আমি কেমন আছি। সেই জন্য লাইভে আসা। সবাই ভালো থাকবেন।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম