ঢাকা, ৪ অক্টোবর ২০২৬, রবিবার, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিতর্ক পেছনে ফেলে এবার ফ্যামিলিকে সময় দিচ্ছেন নোবেল

বিনোদন | বিনোদন ডেস্ক।

(৮ ঘন্টা আগে) ৩ অক্টোবর ২০২৬, শনিবার, ৮:২৪ অপরাহ্ন

banglahour

তরুণ প্রজন্মের কাছে এক সময় বেশ জনপ্রিয় ছিলেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। তবে গানের চেয়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারনেই বেশি আলোচনায় ছিলেন তিনি।

সেই অধ্যায়কে পেছনে ফেলে এবার স্ত্রী ও সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন এই গায়ক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ও সন্তানকে নিয়ে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন নোবেল। তার এসব পোস্টে উঠে এসেছে জীবনের একেবারেই ভিন্ন চিত্র।

এক ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে বসে ছেলেকে কোলে নিয়ে গিটার বাজাচ্ছেন তিনি। ভিডিওটি তার স্ত্রী ধারণ করেছেন বলে জানিয়েছেন নোবেল।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, টাঙ্গাইলের ধনবাড়ী নবাব বাড়িতে ছেলেকে জেমসের জনপ্রিয় ‘বাবা’ গানটি গেয়ে শোনাচ্ছেন নোবেল।

‘বাপজানের সঙ্গে সকালের আড্ডা’ ও ‘মাই ফ্যামিলি’ ক্যাপশন দিয়ে স্ত্রী-পুত্রের সঙ্গে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন নোবেল। এসব ছবিতে পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতা ও আনন্দঘন সময় কাটানোর চিত্র ফুটে উঠেছে।

নোবেলের এমন পারিবারিক মুহূর্ত দেখে তার ভক্তরাও আবেগপ্লুত। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে এ কারনে শুভকামনা জানিয়েছেন।

নোবেলকে ঘিরে নিয়মিত বিভিন্ন আলোচনা-সমালোচনা তৈরি হয়। ২০২৫ সালের ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে ধর্ষণ মামলার বাদীকে বিয়ে করার খবর প্রকাশ্যে আসে। বর্তমানে সেই স্ত্রী ও সন্তানকে নিয়েই সময় কাটাচ্ছেন তিনি।

নোবেলের সাম্প্রতিক পোস্টগুলোতে পরিবারের সাথে তার সময় কাটানোর ছবি দেখে ভক্তরা আশা করছেন, অতীতের বিতর্ক পেছনে ফেলে নোবেল এবার পুরোপুরি গানে মনযোগ দিবেন।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম