বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। নব্বইয়ের দশকের শুরু থেকে আজ পর্যন্ত তিনি তাঁর দুর্দান্ত ও বৈচিত্র্যময় অভিনয়শৈলী দিয়ে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
মঞ্চনাটক দিয়ে অভিনয় জীবনের অভিনয়ের শুরু, এরপর ‘বলবান’ চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। বিটিভির ‘জীবন যেমন’ থেকে ‘সমাপ্তি’, ‘নক্ষত্রের রাত’, ‘মন্ত্রী মহোদয়ের আগমন’, ‘সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড’ ও ‘আজ রবিবার’—বিভিন্ন নাটকে অভিনয় করে দর্শকের প্রিয় হয়ে ওঠেন তিনি।
দীর্ঘ অভিনয় জীবনে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক ও সিনেমা। বড় পর্দায় ‘শ্রাবণ মেঘের দিন’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন জাহিদ হাসান। অভিনয়ের স্বীকৃতিস্বরুপ পেয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।
ব্যক্তিজীবনে নৃত্যশিল্পী ও মডেল সাদিয়া ইসলাম মৌ তার সহধর্মিণী। তাদের এক কন্যা পুষ্পিতা ও এক পুত্র পূর্ণ।
১৯৬৭ সালের ৪ অক্টোবর সিরাজগঞ্জে নানার বাড়িতে জন্মগ্রহন করেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। প্রিয় অভিনেতা জাহিদ হাসানের জন্মদিনে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইলো শুভেচ্ছা ও অভিনন্দন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
