ঢাকা, ৪ অক্টোবর ২০২৬, রবিবার, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার কেনাকাটায় বাড়ছে ভিড়

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৮ ঘন্টা আগে) ৩ অক্টোবর ২০২৬, শনিবার, ৮:২৩ অপরাহ্ন

banglahour

দুর্গাপূজা শুরু হতে এখনো দুই সপ্তাহের বেশি সময় বাকি। তবে এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিপণিবিতানগুলোতে জমে উঠেছে পূজার কেনাকাটা। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন মার্কেটে দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড়। বিশেষ করে পোশাকের দোকানগুলোতে বাড়ছে বেচাকেনা।

শনিবার শহরের নিউমার্কেট, শহীদ সাটু কমপ্লেক্স, ক্লাব সুপার মার্কেট, সেন্টু মার্কেটসহ বিভিন্ন বিপণিকেন্দ্র ঘুরে দেখা যায়, পূজা উপলক্ষে নতুন নতুন ডিজাইনের পোশাকে সাজানো হয়েছে দোকানগুলো। তরুণ-তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ পছন্দের পোশাক কিনতে ছুটছেন মার্কেটগুলোতে।

দোকানিরা জানান, গত সপ্তাহের তুলনায় বর্তমানে পূজার পোশাকের বিক্রি বেড়েছে। পোশাকের পাশাপাশি মেয়েদের জুয়েলারি, সিঁদুর, চুড়ি, জুতা, স্যান্ডেলসহ বিভিন্ন প্রসাধনী ও পূজার অনুষঙ্গও ভালো বিক্রি হচ্ছে।

শহীদ সাটু কমপ্লেক্স মার্কেটের ফ্যাশন গ্যালারির স্বত্বাধিকারী পলাশ সিংহ বলেন, পূজা উপলক্ষে সব বয়সী ক্রেতার কথা বিবেচনা করে বিভিন্ন ধরনের পোশাকের সংগ্রহ রাখা হয়েছে। মেয়েদের মধ্যে সালোয়ার-কামিজ এবং ছেলেদের মধ্যে পাঞ্জাবি, ফতুয়া, প্যান্ট-শার্ট ও টি-শার্টের চাহিদা বেশি।

এক ক্রেতা বলেন, পূজাকে সামনে রেখে পরিবারের সদস্যদের জন্য পোশাক কিনতে এসেছেন। বর্তমানে পোশাকের দামও মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে।

ব্যবসায়ীরা আশা করছেন, পূজার দিন যত ঘনিয়ে আসবে, কেনাকাটার ভিড় ও বেচাকেনা আরও বাড়বে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম