বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবীন সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় কাচারী বাজার মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মসজিদের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মো রমজান আলী,সাধারণ সম্পাদক নাজমুুল ইসলাম, নায়েবে আমীর আজিজুল হক, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, উপজেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম। এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামান রঞ্জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি হেফাজতে নেয়। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
নেত বৃন্দ অবিলম্বে আখতারুজ্জামান রঞ্জন এর নিঃশর্ত মুক্তি দাবী করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
