বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে 'দৃশ্যম ৩' ওরফে 'দৃশ্যম দ্য কনক্লুশন'। মুক্তির আগেই এই ছবির ১৩ লাখ টিকিট বিক্রি হয়ে যায়। মুক্তির ৩ দিনে ১৫০ কোটি টাকা টপকে গিয়েছে।
বর্তমানে এই ছবির নেট আয় ১৭৩ কোটি ২৯ লাখ টাকা। মুক্তি পাওয়ার মাত্র ৩ দিনের মধ্যে অজয় দেবগন অভিনীত এই ছবিটি বক্স অফিসে সালমান খানের 'সিকান্দর', প্রভাসের 'দ্য রাজা সাব', ইমরান হাশমির 'আওয়ারাপান-২' ছবির মোট আয়কে ছাড়িয়ে গিয়েছে।
এমনকি অজয় তাঁর নিজের ছবি 'শয়তান' -এর মোট আয়কেও টপকে গিয়েছেন।
অভিষেক পাঠক পরিচালিত 'দৃশ্যম ৩' ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন, টাবু, শ্রিয়া শরণ, জয়দীপ আহলাওয়াট, রজত কাপুর, ঈশিতা দত্ত, প্রমুখ।
এটি এই ফ্র্যাঞ্চাইজির শেষ ছবি। গত ২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম ৩' ওরফে 'দৃশ্যম দ্য কনক্লুশন'।
সূত্রঃ আজকাল অবলম্বনে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
