ঢাকা, ১১ অক্টোবর ২০২৬, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১৬ ঘন্টা আগে) ১০ অক্টোবর ২০২৬, শনিবার, ১১:৩৬ পূর্বাহ্ন

banglahour

ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা বিমানের সিটে পাশাপাশি বসে আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবি ছড়িয়ে পড়ার পরই ভক্তদের মনে প্রশ্ন জেগেছে হঠাৎ একসঙ্গে কোথায় যাচ্ছেন তারা ?

ভক্তদের সেই কৌতূহলের অবসান ঘটেছে মিথিলার ফেসবুক পোস্টে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতেই যাচ্ছেন দুই তারকা।

ফেসবুক পোস্টে বিমান ভ্রমণের ছবির পাশাপাশি ইভেন্টের অফিশিয়াল পোস্টারও শেয়ার করেন এই অভিনেত্রী।

ছবিগুলোর ক্যাপশনে মডেল-অভিনেত্রী  মিথিলা লিখেছেন, ‘আগুন আর এলিনা আসছে ঢালিউড অ্যাওয়ার্ডে, দেখা হচ্ছে নিউইয়র্কে!’  

উল্লেখ্য, ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের চরিত্রের নাম ছিল ‘আগুন’ এবং মিথিলার চরিত্রের নাম ছিলো ‘এলিনা’। ছবির সাথে ক্যাপশন পড়ে দুই তারকার নিউইয়র্ক যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে, আগামী ১০ অক্টোবর নিউইয়র্কে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শাকিব খান। একই মঞ্চে মিথিলাকেও দেখা যাবে।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম