ঢাকা, ১২ অক্টোবর ২০২৬, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটির কোতয়ালী থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১০ ঘন্টা আগে) ১১ অক্টোবর ২০২৬, রবিবার, ৬:২৫ অপরাহ্ন

banglahour


হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে রাঙ্গামাটিতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও জোরদার করা হয়েছে।

উৎসবের আবহ ধরে রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রবিবার (১১ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম কোতয়ালী থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন। তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পূজায় আগত দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি উপস্থিত পুলিশ সদস্য ও মণ্ডপ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নানা দিকনির্দেশনা প্রদান করেন। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলায় সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পুরো উৎসব জুড়ে জেলায় কঠোর নিরাপত্তা নজরদারি অব্যাহত থাকবে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম