ঢাকা, ১২ অক্টোবর ২০২৬, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে ১০দিনব্যাপী যানবাহন মেরামত প্রশিক্ষণ শুরু

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১০ ঘন্টা আগে) ১১ অক্টোবর ২০২৬, রবিবার, ৬:২৬ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে ১০দিন ব্যাপী যানবাহন মেরামত প্রশিক্ষণ শুরু হয়েছে।


পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে রবিবার (১১ অক্টোবর) সকাল ৯টায় সদর জোন মাঠের প্রশিক্ষণ শেডে অনুষ্ঠিত যানবাহন মেরামত প্রশিক্ষণের উদ্বোধন করেন, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো: একরামুল রাহাত পিএসসি। এ সময় সদর জোনের ক্যাপ্টেন সাদমান রাফিদ বিন আজসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উদ্বোধনকালে সদর জোন কমান্ডার লে: কর্নেল মো: একরামুল রাহাত পিএসসি বলেন, সেনাবাহিনী পার্বত্য এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি এই অঞ্চলে বসবাসরত পাহাড়ী-বাঙ্গালীসহ সকল সম্প্রদায়ের আর্তসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, পাহাড়ী এলাকায়  যানবাহনের সুরক্ষায় দক্ষ প্রশিক্ষক গড়তে সেনাবাহিনীর উদ্যোগে আমরা এই প্রশিক্ষণের আয়োজন করেছি। আশা করছি এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষনার্থীরা নিজেদের দক্ষ প্রশিক্ষক হিসেবে গড়ে তোলার পাশাপাশি নিজেদের বেকার সমস্যা সমাধান করতে পারবেন।
১০দিন ব্যাপী আয়োজিত প্রশিক্ষণে জেলার প্রায় ২১ জন প্রশিক্ষনার্থী অংশ নেয়।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম