ঢাকা, ১২ অক্টোবর ২০২৬, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হুতির হামলায় নাঙ্গলকোটে যুবক নিহত

সারাদেশ | মো সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(৬ ঘন্টা আগে) ১১ অক্টোবর ২০২৬, রবিবার, ৯:৪৫ অপরাহ্ন

banglahour

 

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মিসাইল হামলায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি(-৪৫) নিহত হয়েছেন।

গতকাল শনিবার( ১০ অক্টোবর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

নিহত নাসরুল্লাহ,ঢালুয়া ইউনিয়ন বদরপুর গ্রামের হাফেজ মাহমুদুল্লাহর বড় ছেলে।

জানা যায়,শনিবার ভোরে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্য সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের পরই ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় ১২ জন নিহত এবং অন্তত ৩০৯ জন আহত হয়েছেন।


নিহতদের মধ্যে সৌদি আরবের ৪ জন, বাংলাদেশের ২ জন এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের ১ জন করে নাগরিক রয়েছেন।
ইয়েমেনে সৌদি জোটের হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে হুতিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি দায় স্বীকার করেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম