ঢাকা, ১২ অক্টোবর ২০২৬, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অনিবার্য কারণে সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা , ১৩ অক্টোবরের মধ্যে ছাড়ার নির্দেশ

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৬ ঘন্টা আগে) ১১ অক্টোবর ২০২৬, রবিবার, ৯:৪৩ অপরাহ্ন

banglahour


অনিবার্য কারণ দেখিয়ে রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটক প্রবেশ সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একই সঙ্গে বর্তমানে সেখানে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৫টার মধ্যে নিরাপদে এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।


রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাঙ্গামাটির জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে (স্মারক নম্বর: ০৫.৪২.৮৪০০.০০০.৪০২.১৮.০০১০.২৬-১১৪০) এই সিদ্ধান্তের কথা জানানো হয়।


গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে ও সার্বিক বিষয়টি বিবেচনায় নিয়ে বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রটিতে নতুন করে কোনো পর্যটকের প্রবেশ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে সাজেকে অবস্থানরত পর্যটকদের উদ্দেশে বলা হয়, বর্তমানে যেসকল পর্যটক সাজেক ভ্রমণরত আছেন, তাঁদের নিরাপত্তা ও সার্বিক সুবিধার কথা মাথায় রেখে আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে অনুরোধ করা হচ্ছে।
প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে সুনির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা না হলেও, স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। সাজেক ভ্রমণে ইচ্ছুক সাধারণ পর্যটকদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উক্ত এলাকায় যাত্রা না করার পরামর্শ দেওয়া হয়েছে গণবিজ্ঞপ্তিতে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম