ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অনির্দিষ্টকালের জন্য কুয়াকাটার ঐতিহ্যবাহী সীমা বৌদ্ধ বিহার পরিদর্শনে নিষেধাজ্ঞা

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৩ সপ্তাহ আগে) ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৯:৩৯ অপরাহ্ন

banglahour

 

পটুয়াখালীর কুয়াকাটায় ঐতিহ্যবাহী মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে রাখাইন সম্প্রদায়। বিহার পরিচালনা কমিটির সভাপতিকে মারধরের ঘটনায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল বিকালে এ সিদ্ধান্তের পর বিহার পরিদর্শনে গিয়ে ফিরে আসেন পর্যটক ও দর্শনার্থীরা৷ এতে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।


বিহারের মহাথেরো উত্তম ভিক্ষু বলেন, গত মঙ্গলবার সকালে বিহার সীমানার মধ্যে একটি দোকানঘর নির্মানের কাজ শুরু করে বিহার কর্তৃপক্ষ। এসময় স্থানীয় নাসির হাওলাদার ও সামসুল আলম বিহারের মধ্যে জমি দাবি করে সভাপতি মংলাচিনকে মারধর করেন। এ ঘটনায় গতকাল মংলাচিন মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বিহার বন্ধ রাখার সিদ্ধান্ত নেন রাখাইন সম্প্রদায়।
মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, অভিযোগের বিষয়ে পুলিশি তদন্ত চলছে।
উল্লেখ্য, শত বছরের ঐতিহ্যবাহী এ বিহারে স্থাপিত অষ্টধাতুর তৈরী ৩৭ মন ওজনের গৌতম বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি পরিদর্শনে প্রতিনিয়ত ভীড় জমায় হাজারো পর্যটক ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম