ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বান্দরবানে ৩৩টি পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(৩ সপ্তাহ আগে) ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ৯:১৮ অপরাহ্ন

banglahour

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানের ৩৩টি পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের হাতে ২৫ লাখ টাকার অনুদানের চেক তুলে দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি।
শুক্রবার (১৬ অক্টোবর) বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ অনুদানের চেক বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি। এতে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা।


এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার, স্থানীয় সরকারের উপপরিচালক এস এম মনজুরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি এবং অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।


প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা। ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধেরও প্রতীক। পাহাড়ে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব উদ্‌যাপনে সহযোগিতা করা এবং সব সম্প্রদায়ের মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব। দুর্গাপূজা যাতে আনন্দঘন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজনীন সুলতানা বলেন, বান্দরবানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে দীর্ঘদিনের সম্প্রীতি ও সৌহার্দ্যের ঐতিহ্য রয়েছে। এ ঐতিহ্য অটুট রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দুর্গাপূজা উদ্‌যাপনে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
অনুষ্ঠানে বান্দরবানের ৩৩টি পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের হাতে মোট ২৫ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ অনুদান দুর্গাপূজার আয়োজন ও ব্যবস্থাপনায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম