ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জৈন্তাপুরে ট্রাক হতে মদ, ফেন্সিডিল ও ইয়াবা জব্দ, আটক ৩

সারাদেশ | মো রেজওয়ান করিম সাব্বির জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি।

(৫৯ মিনিট আগে) ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ৮:৫২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:০৪ অপরাহ্ন

banglahour

সিলেটের জৈন্তাপুরে সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ও ইয়াবা জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ট্রাকসহ ৩জনকে আটক করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হরিপুর পুলিশ চেকপোস্টে সিলেটগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য জব্দ করা হয়। ট্রাকের ওপর কলাপাতার নিচে কৌশলে লুকিয়ে এসব মাদক পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬৪৮ বোতল মদ, ৪০ বোতল ফেন্সিডিল ও ৪০০ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২৪-৪৭৭১) জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- নওগাঁর পোরশা উপজেলার শিষাবাজার এলাকার মো. আরিফের ছেলে মো. সিরাজ (২৪), পত্নীতলা উপজেলার কাশিপুর এলাকার মৃত আবদুল হামিদের ছেলে মো. রমজান হোসেন তামিম (২৪) এবং মহাদেবপুর উপজেলার এনায়েতপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে মো. ইদ্রিস আলী (৩৮)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, হরিপুর চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে কলাপাতার নিচে লুকিয়ে রাখা মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের হেফাজতে নেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আদালতে সোপর্দ করা হবে। সীমান্তবর্তী এলাকায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম