ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চলতি সপ্তাহে অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

সারাদেশ | মো সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ৯:০৭ অপরাহ্ন

banglahour

 

চলতি সপ্তাহেই সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হবে। শনিবার সন্ধ্যায় যুবদল নেতা কাউছার হত্যা মামলার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

পুলিশ সুপার বলেন, শুক্রবার দুপুরে যুবদল নেতা কাউছার হত্যা মামলার প্রধান অভিযুক্ত তৌহিদকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় আরেক আসামি তানজীরকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করে এসআরবি

গ্রেপ্তার তৌহিদের বিরুদ্ধে হত্যা মামলাসহ সাতটি মামলা রয়েছে। অন্যদিকে তানজীরের বিরুদ্ধে রয়েছে একটি মামলা।

পুলিশ সুপার জানান, সদর উপজেলার ছত্রখিল মডেল মসজিদের বিপরীতে পানি উন্নয়ন বোর্ডের জায়গা নিয়ে বিরোধের জেরে যুবদল নেতা কাউছারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসআরবি কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও পঙ্কজ বড়ুয়া।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম