খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার আইসিটি রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আধা ঘন্টায় নিয়ন্ত্রনে আনে। এতে সার্ভারের বিভিন্ন তার ও যন্ত্রাংশ পুড়ে গেছে। আগুনের কারণ জানা যায়নি।স্থানীয় কয়েকজন দ্বিতীয় তলার আইসিটি রুমে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।
সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপিত হয় রাত ৭টার দিকে। আগুনে একটি কক্ষের সার্ভারের বিভিন্ন তার ও যন্ত্রাংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারনা করা হচ্ছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষিতর পরিমান এখনো জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
