ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আইয়ুব বাচ্চুর ৮ম মৃত্যু বার্ষিকী আজ

বিনোদন | জিয়াউল হক শোভন। অনলাইন ডেস্ক।

(১ ঘন্টা আগে) ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ৪:০৫ পূর্বাহ্ন

banglahour

গানে গানে আইয়ুব বাচ্চু গেয়েছিলেন "আরো বেশি কাঁদালে উড়াল দেবো আকাশে"। সত্যিই আইয়ুব বাচ্চু উড়াল দিয়েছেন। তিনি যেখানে উড়াল দিয়েছেন সেখান থেকে আর ফেরা যায় না। ২০১৮ সালের ১৮ অক্টোবর না ফেরার দেশে উড়াল দেন বাংলা ব্যান্ডসংগীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু। শারীরিকভাবে আইয়ুব বাচ্চু অনুপস্থিত থাকলেও গান, সুর আর গিটারের জাদুতে তিনি আজও বেঁচে আছেন অসংখ্য ভক্তের হৃদয়ে।

আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে, গীতিকার, সুরকার, গিটারবাদক, সংগীত পরিচালক ও সংগীত শিল্পী। তিনি বাংলাদেশের রক সংগীতের ইতিহাসে অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তি। বিখ্যাত রক ব্যান্ড এল আর বি (LRB - Love Runs Blind)-এর প্রতিষ্ঠাতা, লিড গায়ক ও গিটারবাদক তিনি। তাকে বাংলাদেশের পপ ও রক কালচারের অন্যতম শ্রেষ্ঠ ‘রক আইকন’ হিসেবে বিবেচনা করা হয়।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহন করেন আইয়ুব বাচ্চু। তিনি চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

১৯৭0-এর দশকের শুরুতে তিনি সংগীতচর্চা শুরু করেন। তার প্রথম ব্যান্ড ছিল চট্টগ্রামের 'স্পাইডার' (১৯৭৪)। পরবর্তীতে ১৯৭৭ সালে তিনি 'আগলি বয়েজ' নামে নিজস্ব ব্যান্ড গঠন করেন।

১৯৮০ সালে আইয়ুব বাচ্চু বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড 'সোলস'-এ যোগ দেন এবং দীর্ঘ এক দশক তিনি দলটির লিড গিটারিস্ট হিসেবে কাজ করেন।

১৯৯১ সালের ৫ এপ্রিল তিনি নিজের ব্যান্ড এল আর বি গঠন করেন। প্রথমে এর নাম 'লিটল রিভার ব্যান্ড' রাখা হলেও পরবর্তীতে তা পরিবর্তন করে 'লাভ রানস ব্লাইন্ড' রাখা হয়।

তার জাদুকরী গিটারের সুর এবং কণ্ঠের বহু গান শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছে।

আইয়ুব বাচ্চুর গাওয়া কালজয়ী গানসমূহ হচ্ছে: 'সেই তুমি কেন এত অচেনা হলে', 'রুপালি গিটার', 'চলো বদলে যাই', 'কষ্ট পেতে ভালোবাসি', 'হাসতে দেখ গাইতে দেখ', 'উড়াল দেব আকাশে', এবং চলচ্চিত্রে তার গাওয়া জনপ্রিয় গান 'আম্মাজান'।

আইয়ুব বাচ্চুর উল্লেখযোগ্য অ্যালবাম হচ্ছে: কষ্ট, ঘুমন্ত শহরে, প্রেম তুমি কি, স্পর্শ, যুদ্ধ এবং ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম সাউন্ড অব সাইলেন্স অন্যতম।

২০১৮ সালের ১৮ অক্টোবর এই ক্ষণজন্মা শিল্পী হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইচ্ছা অনুযায়ী চট্টগ্রামের চৈতন্য গলিতে মায়ের কবরের পাশে তাকে  সমাহিত করা হয়।

কিংবদন্তি গিটারিস্ট ও সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যু বার্ষিকীতে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম